ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারে আরাকান আর্মির হাতে ৭ বাংলাদেশি জেলে অপহৃত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরের কাছে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ধরে নিয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এই তথ্য জানান। প্রাথমিকভাবে জেলেদের পরিচয় জানা যায়নি।

কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি বলেন, টেকনাফের শাওনের মালিকানাধীন ট্রলার সাগরে মাছ শিকারে যাওয়ার সময় আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সাগরে টহল জোরদার করে। টহলের সময় বাংলাদেশি কিছু ট্রলার তাদের জলসীমা অতিক্রম করেছে বলে শনাক্ত করা হয়।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নেওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদ ও সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০০ জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ২০০ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে প্রায় ১০০ জেলে এখনও জিম্মি রয়েছে, যার কারণে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

কক্সবাজারে আরাকান আর্মির হাতে ৭ বাংলাদেশি জেলে অপহৃত

আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫