ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

আওয়ামী লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, দুই স্থানে পেট্রল বোমা নিক্ষেপ

 কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পৃথক দুটি স্থানে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে শহরের গণপূর্ত বিভাগের অফিস ভবন ও একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায়। অফিসের গার্ড দ্রুত বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, গভীর রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করেও পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ জানায়, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫–৬টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া, রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে দুর্বৃত্তরা গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, দুই স্থানে পেট্রল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫