ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু: ছাত্রশিবিরের ২১ সদস্যের প্যানেল প্রকাশ

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেলটি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

প্যানেল অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস পদে লড়বেন শাখা সাধারণ সম্পাদক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের এই প্যানেলে আরও রয়েছেন  সহ–সাধারণ সম্পাদক: মাসুদ রানা (পদার্থ বিজ্ঞান বিভাগ), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক: আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক: জরজিস আলম, পরিবহন সম্পাদক: তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক: সোহাগ আহমেদ

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু: ছাত্রশিবিরের ২১ সদস্যের প্যানেল প্রকাশ

আপডেট সময় : ০৫:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫