ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা

পেরুর আদালত শনিবার (২২ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। চাভেসের বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির।

বর্তমানে চাভেস মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন এবং বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন। ৩৬ বছর বয়সী চাভেস তখন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে কাস্তিয়ো কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা অভ্যুত্থানচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হয়। এই ঘটনায় লিমা ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কও তিক্ত হয়ে যায়।

সেই সময় কাস্তিয়ো লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় চাইতে গিয়ে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। চাভেসকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫