ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণ, নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই পারিবারিক অনুষ্ঠানে হামলা ঘটে।

শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয় রয়েছে। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। হামলাকারীর পরিচয় খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে, তবে কারণ বা উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এছাড়া ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণ ভেতরে হয়েছে নাকি বাইরে, তা নিশ্চিত নয়।

এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার তদন্তে অংশ নিয়েছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানিয়েছেন, হামলাটি শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে, এবং তার জরুরি পরিষেবা দপ্তর আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণ, নিহত ৪, আহত ১০

আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫