ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে ২০২৬) দিবাগত রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার একটি দল মাদ্রাজী শাহ পাড়া এলাকার আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার টিনশেড কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রথমে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ২২০০ পিসে।

এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানায়, গ্রেফতারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বন্দরটিলা এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ইপিজেড ও বন্দর থানায় পূর্বের একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

আপডেট সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬