ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবাসী সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি দুবাই বিএনপির

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নানাবিধ সমস্যা, ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুবাই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম এবং সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)’র নেতৃত্বে দুবাই বিএনপি ও এর অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশ নেন।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংকট নিরসনে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং প্রবাসীদের মনোবল চাঙ্গা করতে মাননীয় প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফর করার জোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

এ ছাড়াও দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা জটিলতা দ্রুত দূরীকরণে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ; বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসার এবং দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সব ধরনের হয়রানি সম্পূর্ণরূপে বন্ধ করা।
উক্ত মতবিনিময় সভায় দুবাই মহানগর বিএনপি, এর অধীনস্থ সকল ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেট প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ট্যাগস :

আপডেট সময় : ১০:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬