ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা

স্ট্রেলিয়ায় কাজ ও বসবাসের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন। ভিসা সংক্রান্ত পরামর্শের ক্ষেত্রে নিবন্ধিত এজেন্ট বা অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক সময় ভুয়া মাইগ্রেশন এজেন্টরা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। এ ধরনের প্রতারণা এড়াতে ভিসা সংক্রান্ত পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।সঠিক ও নির্ভরযোগ্য পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। এসব এজেন্ট বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। প্রয়োজনে অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তাও নেওয়া যেতে পারে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মান বজায় রাখার পাশাপাশি সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নিতে হয়।

এ ছাড়া এজেন্টকে লিখিতভাবে জানাতে হয়, তিনি কী ধরনের সেবা দেবেন এবং এর জন্য কত টাকা খরচ হবে। ভিসা আবেদনের ফলাফল সম্পর্কেও আবেদনকারীকে যত দ্রুত সম্ভব জানানো তাদের দায়িত্ব।

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের (MARA) নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেসিকে নিয়ে কী ঘটেছিল, ভয়ঙ্কর নথি ফাঁস!

অস্ট্রেলিয়ায় গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা

আপডেট সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬