ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ও চার জেলায় বিজিবি মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও শহরের এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সুশৃঙ্খল পরিস্থিতি নিশ্চিত করতে মাঠে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

ঢাকা ও চার জেলায় বিজিবি মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫