ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি প্রত্যাশা

রাষ্ট্রীয় সফরে তিন দিনের জন্য বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন।

সফরের প্রথম দিন শনিবার, প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের সরকারপ্রধান একান্ত আলাপও করতে পারেন।

দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে। এই সফরের সময়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাথে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানাবেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফর শেষ করে সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি প্রত্যাশা

আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫