ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৫৩

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৫৪ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৫৩

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫