ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ সোমবার (২৯ জুন ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে ছাতারপাইয়া মারামারির ঘটনার মূল হোতা সাব্বিরের বাবা এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রবি ওরফে রোব্বে চোরাসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবি ওরফে রোব্বে চোরা ছাতারপাইয়া মারামারির ঘটনার সময় ছাতারপাইয়া হাসেম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনে লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্তসহ মোট ১০টি মামলার এজাহারভুক্ত আসামি এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
সেনবাগ থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, মাদক সেবনকারী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং চোর সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত সর্বমোট ৫ আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬