ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ঋণ জালিয়াতি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি আটক

প্রায় ৮৫৮ কোটি টাকার ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে আটক করে। দুদক সূত্র জানায়, গত ১৭ আগস্ট ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠান ব্যাংক কর্তৃপক্ষের যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাৎ করে। প্রতিষ্ঠানটি কোনো ধরনের জামানত ছাড়াই এবং প্রকৃতপক্ষে কোনো পণ্য ক্রয় না করেই এক্সিম ব্যাংক থেকে ৮৫৮ কোটি টাকা ঋণ হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগে বলা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় এর আগে নাসা গ্রুপের চেয়ারম্যান ও একই মামলার আসামি নজরুল ইসলাম মজুমদারকে ২০২৪ সালের ১ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের কর্মকর্তা মো. আসাদ মালেক, জেবুন্নেসা বেগম, কাওসার আহমেদ, মোহাম্মদ আরমান হোসেন, মো. আনিছুল আলম, মো. ইছরাইল খান, মো. মঈদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহ মো. আব্দুল বারি ও মো. হুমায়ুন কবীর।

এছাড়া আসামিদের তালিকায় আরও রয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, সাবেক স্বতন্ত্র পরিচালক মো. নাজমুস ছালেহিন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক মিয়া মোহাম্মদ কাওছার আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণ জালিয়াতি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি আটক

আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫