ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোস্ট গার্ডের অভিযান: ডাকাতি প্রস্তুতিতে দুলাভাই সদস্য আটক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে খুলনার দাকোপ থানার সুন্দরবনের কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এরপর মোংলা কোস্ট গার্ড বেইসের বিশেষ একটি দল সকাল ৬টায় সেখানে অভিযান চালায়।

অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫), বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, আটককৃত কামরুল সরদার ও জব্দ করা অস্ত্র-গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

কোস্ট গার্ডের অভিযান: ডাকাতি প্রস্তুতিতে দুলাভাই সদস্য আটক

আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫