ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবনায় নিখোঁজের চার ঘণ্টা পর ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

পাবনা পৌরসভার শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় নিখোঁজের চার ঘণ্টা পর ৯ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিশুটির নানাবাড়ির পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাফসা (৯) সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। তৃতীয় শ্রেণির এই ছাত্রী কয়েকদিন আগে মায়ের সঙ্গে শালগাড়িয়া সরদারপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে হাফসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মাইকিং করে সন্ধান চাইতে থাকেন। পরে নানাবাড়ির পাশের বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, ওই বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারিদের আড্ডাস্থল হিসেবে পরিচিত।

ওসি আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী—শিশুটির কানের দুল ছিনিয়ে নিতে গিয়েই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

ট্যাগস :

স্ত্রীর যৌতুকের মামলায় আনোয়ারার বেলাল কারাগারে

পাবনায় নিখোঁজের চার ঘণ্টা পর ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫