ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

গুলশান–বনানীর সিসা লাউঞ্জে অভিযানে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

রাজধানীর গুলশান ও বনানী এলাকার চারটি সিসা লাউঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় দেওয়া হাইকোর্টের সাময়িক নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে সংশ্লিষ্ট সিসা লাউঞ্জগুলোতে অভিযান পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকল না।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ চারটি সিসা লাউঞ্জে অভিযান ও সিসা ব্যবহারে সাময়িকভাবে বাধা প্রদান না করতে নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে।

শুনানি শেষে চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে আইন অনুযায়ী সিসা বার ও লাউঞ্জে অভিযান পরিচালনা করতে পারবে। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আদেশের ফলে অবৈধভাবে পরিচালিত সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে সরকারের অভিযান আরও জোরদার হবে।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন সিসা লাউঞ্জে এক শ্রেণির উঠতি বয়সী তরুণ-তরুণী সিসার নেশায় জড়িয়ে পড়লেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন ছিল। তবে নতুন মাদকদ্রব্য আইনে সিসাকে মাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী সিসাসংশ্লিষ্ট অপরাধে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আইনটি ২০১৮ সালের ২৭ ডিসেম্বর থেকে কার্যকর রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেপারওয়েট ছোড়া সেই বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীরা

গুলশান–বনানীর সিসা লাউঞ্জে অভিযানে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট সময় : ০৪:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫