ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে  ঢাকা উত্তর সিটি: ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি: ১১৮ জন, ঢাকা বিভাগ (সিটির বাইরে): ২৪৬ জন, বরিশাল বিভাগ: ১৮১ জন, চট্টগ্রাম বিভাগ: ১৪১ জন, খুলনা বিভাগ (সিটির বাইরে): ১১৯ জন, ময়মনসিংহ বিভাগ (সিটির বাইরে): ৯৬ জন, রাজশাহী বিভাগ (সিটির বাইরে): ৪৬ জন, রংপুর বিভাগ (সিটির বাইরে): ৯ জন, সিলেট বিভাগ (সিটির বাইরে): ১ জন

গত একদিনে ১ হাজার ১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৮১ হাজার ৪৪২ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন, আর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে।

এর আগের বিজ্ঞপ্তিতে (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৫ জন এবং নতুন আক্রান্ত হয়েছিল ৭৯২ জন রোগী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫