ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের বোয়ালখালীতে নারীকে যৌন হয়রানির অভিযোগে হৃদরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো. নাসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়।

থানা সূত্র জানায়, অভিযুক্ত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এবং বোয়ালখালী জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ফুলতলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তার শ্বশুরকে চিকিৎসা করাতে হাসপাতালে গেলে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক শ্বশুরকে চেম্বার থেকে বের করে দেন এবং ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে নারীকে একা থাকতে বলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে চিকিৎসক অপ্রাসঙ্গিক ও অশালীন প্রশ্ন করতে থাকেন এবং যৌন উদ্দেশ্যে জোরপূর্বক নারীর শ্লীলতাহানি করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে ওই নারী দ্রুত চেম্বার থেকে বের হয়ে আসেন।

ভুক্তভোগীর ভাই মো. ইসমাইল হোসেন জানান, সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তার বোন প্রথমে ঘটনাটি গোপন রাখেন। পরে ২২ ডিসেম্বর বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করলে ২৩ ডিসেম্বর রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নারীকে যৌন হয়রানির অভিযোগে হৃদরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫