ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)-কে মৃত ঘোষণা করেন। ইরাম এআইইউবি এবং অপু ইউআইইউর শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী তাওসিফ জানান, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

নিহতদের বাড়ি শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। দুর্ঘটনায় জড়িত ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ডেমরা থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫