ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনী নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক বিষয় পর্যালোচনা করে নিরাপত্তা নিশ্চিত করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া তিনি বলেন, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হলেও এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যেও যারা আবেদন করবেন, তাদের লাইসেন্স দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

নির্বাচনী নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫