ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ওমানের দুকুমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল সাত বাংলাদেশির

ছবিঃ সংগৃহিত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে, বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু এবং রকি।

বর্তমানে নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুকুম সিদরা এলাকায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

উল্লেখ্য, ওমান বাংলাদেশি শ্রমিকদের জন্য অন্যতম প্রধান কর্মগন্তব্য দেশ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর এই দেশটিই বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ওমানের দুকুমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল সাত বাংলাদেশির

আপডেট সময় : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫